আলাদীন ও তার আশ্চর্য প্রদীপের জীনের গল্পে লুকিয়ে থাকা শিরক
আমদের সবার আলাদীনের আশ্চর্য প্রদীপ এর গল্প জানা। আরব্য রজনীর চমকপ্রদ গল্পটি সারা দুনিয়া জুড়ে সমাদৃত। কিন্তু আজ এ কাহিনীর মধ্যে লুকিয়ে থাকা শিরক নিয়ে আলোচনা করবো। [ গল্পের আলোচনার প্রথমে বলে রাখি গল্পের মূল চরিত্র আলাদীন এর নাম নিয়ে। এর মূল নাম আলাউদ্দিন কিন্তু পশ্চিমা উচ্চারণে তা আলাদীন হয়ে গেছে। যেমন সালাহউদ্দিন আইয়্যুবীকে তারা ডাকতো সালাদিন নামে। আর গল্পের প্রদীপে থাকা জীনটা হয়ে গেলো জিনি] গল্পে দেখা যায় আলাদীন প্রদীপে ঘষা দিলে তা থেকে একটা জীন বের হয়ে তার ইচ্ছা পূরন করে অথবা কোন বর্ণনায় ৩ টা ইচ্ছা পূরন করে। আলাদীন তার কাছে বিভিন্ন জিনিস চায়। কিন্তু মুসলিম হিসেবে আল্লাহ ছাড়া কারো কাছে কোন কিছু চাওয়া শিরক। আল্লাহ বলেন, ‘আল্লাহর কাছে রিযিক চাও এবং তাঁরই ইবাদত করো’ (আনকাবুত : ১৭)। সুতরাং গাইরুল্লাহর কাছে সাহায্য চাওয়া বা গাইরুল্লাহকে ডাকা ‘শিরকে আকবার। গল্পটির মাধ্যমে আমরা আমাদের শিশুদেরকে আল্লাহর কাছে না প্রার্থনা করে জিনের কাছে চাওয়া শিখাচ্ছি। অথচ কুরআনুল কারিমে চাওয়ার পদ্ধতি বর্ণিত রয়েছে, ‘এবং তোমাদের রব (প্রতিপালক) বলেছেন, আমার কাছে চাও (প্রার্থনা কর); আমি তা কবুল করব বা ত...