এবার ভিন্ন কিছু হোক- বুক রিভিউ
এবার ভিন্ন কিছু হোক
বুক রিভিউ
লেখক: আরিফ আজাদ১৯৪ পৃষ্ঠা
"এবার ভিন্ন কিছু হোক" বইয়ের প্রচ্ছদ
'বেলা ফুরাবার আগে' বইয়ের ২য় কিস্তি 'এবার ভিন্ন কিছু হোক'। বেলা ফুরাবার আগে বইটির মাধ্যমে আল্লাহ অনেক যুবককে হেদায়েত দান করেছেন। হেদায়েত পাওয়ার পর সদ্য দ্বীনে ফেরা মানুষদের জন্যই বইটা লেখা বলে মনে করি। তাদের আরও ভালো মুসলিম হয়ে উঠতে সহয়াক হবে বইটি ইনশাআল্লাহ।
হেদায়েত পাওয়ার পর সদ্য দ্বীনে ফেরা মানুষদের জন্যই বইটা লেখা বলে মনে করি
দ্বীনে ফেরার পর আমাদের কিছু ভুল শুধরে দিতে অথবা আমল এর পাল্লাটা আরেকটু বাড়াতে বইটির বিভিন্ন লেখা। বইয়ের উপস্থান ভঙ্গিমা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। লেখার ধরন, প্রতিটা টপিকের নাম খুব ভালো লেগেছে। আল্লাহর উপর সর্বাবস্থায় ভরসা করা বা মাহরাম- গায়রে মাহরাম মেনে চলা (দৃষ্টির হেফাজত, পর্দা করা)। আবার অন্য পরতে তুলে ধরেছেন অহংকার, আত্নমুগ্ধতা নিয়ে। যে গুন করেছে ইবলিসকে মানবজাতির প্রকাশ্য শত্রতে! নতুন দ্বীনে ফেরার পর আপন-পর মানুষের কটু কথা আর তাদের পারিপার্শ্বিক চাপে যেন আমরা দ্বীন থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই। আর তাদের দাওয়া দেওয়া ক্ষেত্রে কিছু উপদেশ দেওয়া আছে। আপনার জীবনের বারকাহ কীভাবে আনবেন, কীভাবে দোয়া করবেন যে কৌশল হাদীসে বর্ণিত। মোবাইল আসক্তি নিয়ে লেখকের লেখাটা বইয়ের বেস্ট একটা পার্ট। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে যা সমাজে সাজিদ তৈরির পথে আরিফ আজাদ ভাই আরেক ধাপ এগিয়ে গেছেন। অধীর অপেক্ষায় আছি এ সিরিজের পরবর্তী কিস্তির জন্য।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন