মুমিনদের জন্য উত্তম আদর্শ কে?
মুমিনদের কাকে অনুসরণ করা উচিত?
لَقَدۡ کَانَ لَکُمۡ فِیۡ رَسُوۡلِ اللّٰهِ اُسۡوَۃٌ حَسَنَۃٌ لِّمَنۡ کَانَ یَرۡجُوا اللّٰهَ وَالۡیَوۡمَ الۡاٰخِرَ وَ ذَکَرَ اللّٰهَ کَثِیۡرًا
"তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। "
(সূরা আহযাবঃ২৩)
এ আয়াতে পরিষ্কার হয়ে গেল যে, যে কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাতে বিশ্বাসী এবং যে অধিক আল্লাহকে স্মরণ করে থাকে সে রাসূল (সাঃ)-এর আদর্শে আদর্শবান হবে। বর্তমানে অধিকাংশ মুসলমান এই দুই গুণ থেকে বঞ্চিত। যার ফলে তাদের অন্তরে রাসূল (সাঃ)-এর আদর্শের কোন গুরুত্ব নেই।
অর্থাৎ নবী (সাঃ)-এর সকল কথা, কাজ ও অবস্থাতে মুসলিমের জন্য তাঁর অনুসরণ আবশ্যিক; তা ইবাদত সম্পর্কিত হোক বা সমাজ সম্পর্কিত, জীবিকা সম্পর্কিত হোক বা রাষ্ট্র সম্পর্কিত, জীবনের সকল ক্ষেত্রে তাঁরই নির্দেশ পালন করা একান্ত কর্তব্য।
বর্তমানে মুসলিম যুবাদের আদর্শ ও পথপ্রদর্শক হল পাশ্চাত্যের নেতা,সেলিব্রেটিরা। রাসূল (সাঃ)-এর প্রতি ভক্তি ও ভালোবাসার কথা এরা মুখে খুব দাবী করে, কিন্তু কার্যতঃ তাঁকে নিজেদের আদর্শ, নেতা ও পথপ্রদর্শক মানার ব্যাপারে অধিকাংশই পিছনে। আল্লাহ আমাদেরকে রাসূল (সাঃ)-এর সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুক।
।।আমিন।।
@আলিফ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন