আওরঙ্গজেব (রহ) ও বাদ্যযন্ত্রের কবর
আওরঙ্গজেব (রহ) ও বাদ্যযন্ত্রের কবর
আওরঙ্গজেব (র) মুঘল সাম্রাজ্য শরিয়াহ আইন চালু করেছিলো।তিনি বাদ্যযন্ত্র এবং নাচ-গান পছন্দ করতেন না। তিনি বিশেষভাবে বাদ্যযন্ত্রের উপর নিষেধাজ্ঞা প্রদান করেন।
তাঁর এই নিষেধাজ্ঞা শুনে একদিন শুক্রবারে প্রায় ১০০০ জন সংগীতশিল্পী বাদ্যযন্ত্র গুলোকে কাঁধে করে এমনভাবে মাতম করছিলো যেনো কারোর জানাযা দিতে যাচ্ছে!
জুম'আর নামাজের জন্য আওরঙ্গজেব (র) যখন মসজিদে যাচ্ছিলেন,তখন তিনি এটি দেখতে পেয়ে জানতে চাইলেন যে এরা এত দুঃখ প্রকাশ করে কার জানাযা নিয়ে যাচ্ছে। তারা জবাবে বললো-"আপনি বাদ্যযন্ত্রকে হত্যা করেছেন।তাই আমরা বাদ্যযন্ত্রগুলোকে কবর দিতে যাচ্ছি"
সালাতরত অবস্থায় আওরঙ্গজেব (র)
এটা শুনে আওরঙ্গজেব (র) বললেন-"সংগীতের আত্মার জন্য ভালোভাবে দোয়া করো এবং কবরটা একটু গভীর করে খুড়ো। যেনো এরা(বাদ্যযন্ত্র) আর উঠে আসতে না পারে!!"[1]
Ref:
1.(Storia Do Mogor: Or, Mogul India, 1653-1708, VOL:2,p.n.8-The burial of music.
লেখক:নিকোলো মারুচি (তৎকালীন একজন পর্যটক)
"আমাদের ইতিহাস -৩" থেকে নেওয়া


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন